৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পুনর্বিবেচনার আহবান এনসিপির
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করেছে—তা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সাম্প্রতিক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগকে পিএসসির গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের অভিযোগ—সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুইটি স্পেশাল বিসিএস, যা অনেকের প্রস্তুতি আরও কমিয়ে দিয়েছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএসের তুলনায় ৪৭তম ব্যাচের প্রতি বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা আছে বলে শিক্ষার্থীরা দাবি করছেন।
এনসিপি বলেছে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি নিশ্চয়ই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে দুই মাসের “ম্যারাথন প্রতিযোগিতা” না বানিয়ে একটি ন্যায্য ও সঠিক মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে বজায় রাখবে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের আহবান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।








আপনার মতামত লিখুন