কৈলাশটিলা কূপে সফল ওয়ার্কওভার: দৈনিক গ্রিডে যুক্ত হবে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর আওতাধীন কৈলাশটিলা-১নং কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এই কূপ থেকে দৈনিক কমবেশি ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রীডে যুক্ত হতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকা কৈলাশটিলা-১ কূপের উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে গত ১২ আগস্ট ২০২৫ তারিখে বাপেক্সের নিজস্ব রিগ ‘বিজয়-১২’ দিয়ে ওয়ার্কওভার কাজ শুরু করা হয়। সফল এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহে নতুন করে স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।








আপনার মতামত লিখুন