খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে জামায়াত নেতা মোবারক হোসাইনের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
মোহাম্মদপুরে জামায়াত নেতা মোবারক হোসাইনের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের যুব বিভাগ আয়োজিত জননেতা মোবারক হোসাইন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট লাউতলা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোবারক হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম, থানা আমীর মোঃ মাসুদুজ্জামান, থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল, থানা নির্বাচন পরিচালক সাইফুর রহমান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

উদ্বোধনী বক্তব্যে মোবারক হোসাইন বলেন, দেশের ভবিষ্যত নেতৃত্ব তরুণদের হাতে-তাই তাদের জন্য কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক শিক্ষিত ও মেধাবী যুবক রয়েছে, যারা সুযোগের অভাবে পিছিয়ে আছে। দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হলো তাদের কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তারা পরিবার ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। তাই যুবকদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং চাকরির সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এলাকার খেলাধুলার অবকাঠামো সংকট নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরসহ অনেক এলাকার খেলার মাঠ দখল হয়ে গেছে। মাঠ শুধু বিনোদনের স্থান নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। দখল হওয়া মাঠগুলো পুনরুদ্ধার করা গেলে তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং সমাজে অপরাধ প্রবণতাও কমবে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ জরুরি। সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার পরিবেশ, ব্যবসায়িক কার্যক্রম ও পারিবারিক জীবনকে আরও উন্নত করা সম্ভব।

আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রশংসা করে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত কাজ, পারস্পরিক সম্মান ও নেতৃত্বগুণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে।

১৬ দল নিয়ে শুরু হওয়া এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও স্বাস্থ্যকর কার্যক্রম অব্যাহত থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা