খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা নামলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলনের

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
পর্দা নামলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলনের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো ‘কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস’ কর্তৃক আয়েজিত তিন দিনব্যাপী ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ’ সম্মেলন সমাপ্ত হয়েছে। এতে ৩০টি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।

শনিবার (২৯ নভেম্বর) পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। 

২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এবারের সম্মেলনে জাতিসংঘের আদলে গঠিত ছয়টি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিগুলো হলো – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডিআইএসইসি), মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপিসি) এবং ঐতিহাসিক সংকট কমিটি (এইচসিসি)।

ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘ গত তিনদিন ধরে পুরো বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হয়েছে। বর্তমানে কোনো সমস্যাই আর জাতীয় সমস্যা নয়, সকল সমস্যাই আন্তর্জাতিক সমস্যা। আজকে আমেরিকায় কোনো সমস্যা হলে সেটা তাদের সমস্যা বলে অবজ্ঞা করার সুযোগ নাই।’

তিনি আরও বলেন, ‘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছোট বিশ্ববিদ্যালয় হলেও আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি সাহস। তারা সাহস করে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছে এতে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘ গত আগস্টে আমি মডেল ইউনাইটেড ন্যাশনসের দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম মিটিংয়ে প্রস্তাব রাখছিলাম আমরা একটা ন্যাশনাল প্রোগ্রাম আয়োজন করব। সেদিন থেকে অল্প অল্প করে পরিকল্পনা করতে থাকি। আজকে আমি গর্বের সাথে বলতেছি আমরা সফল হয়েছি। আমাদের কমিটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ সালে তৎকালীন ‘লিগ অব নেশনস’-এর সিমুলেশন হিসেবে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের যাত্রা শুরু হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা