খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে গাউছিয়া কমিটির নবীনবরণ

চবি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
চবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে গাউছিয়া কমিটির নবীনবরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা গাউছিয়া কমিটি।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে ছিল নবীনদের বরণ এবং ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনটির শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজনীতি বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী রাকিব বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে। এখানে আমাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে এবং সবচেয়ে ভালো লেগেছে ক্যারিয়ার টক অংশটি। যেখানে আমরা ভবিষ্যৎ ক্যারিয়ার নির্মাণে কীভাবে এগোতে হবে সে বিষয়ে নানারকম পরামর্শ, দিকনির্দেশনা ও বক্তাদের জীবনের অভিজ্ঞতা শুনেছি। এগুলো আমাদের আগামীর পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসনাত বলেন, ‘গাউছিয়া কমিটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করি। টানা পাঁচ বছর ধরে নবীনবরণ আয়োজন করছি। নবীন শিক্ষার্থীরা যেন সঠিক পথেই এগিয়ে যায় এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারে এটাই আমাদের লক্ষ্য।’

প্রধান অতিথির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার বলেন, ‘আপনারা অনেক কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে ভর্তি হতে পেরেছেন এরজন্য প্রথমেই আপনাদের শুভেচ্ছা। এখানে এসে অনেক শিক্ষার্থী বিপথে যায়। বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা রয়েছে—তবে সেটাকে যেন কখনো স্বেচ্ছাচারিতায় পরিণত না করেন। শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করবেন, লাইব্রেরিতে যাবেন, জ্ঞান অর্জন করবেন তাতে পরীক্ষার সময় উদ্বিগ্ন হতে হবে না।’

তিনি আরও বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আপনাকে পূর্ণাঙ্গ সফলতা দিতে পারে না। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ভালো করার চেষ্টা করুন এবং সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হোন।
এগুলো আপনাদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ অর্জন করুন, যা আপনাকে নৈতিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলবে।’

ক্যারিয়ার টক পর্বে বক্তারা তাঁদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দেন কীভাবে প্রথম বর্ষ থেকেই পড়াশোনার অভ্যাস তৈরি করতে হবে, জীবনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পড়াশোনা কীভাবে সাজাতে হবে,
এসব বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি বিভিন্ন চাকরির ক্ষেত্রের সুবিধা-অসুবিধাও তুলে ধরেন।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত