খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) শুরু হয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ কর্মশালা সমাপ্ত হয়।

আয়োজকদের তথ্যমতে, কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুফড নিউট্রিশন (গেইন) এর উদ্যোগে এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রভাতী’-র সার্বিক সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের নেতৃত্বের যাত্রা, খাদ্য ব্যবস্থার মৌলিক ধারণা এবং নিজেদের কমিউনিটির বাস্তবতা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় দিনে খাদ্য ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়া, নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা এবং অ্যাডভোকেসি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও কার্যকর যোগাযোগ ও মানসম্মত উপস্থাপনার কৌশল শেখানো হয়। তৃতীয় দিনে যৌথ ক্যাম্পেইন পরিকল্পনা, সমস্যা বিশ্লেষণ, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ধাপভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনদিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সান ইয়ুথ নেটওয়ার্কের তিনজন প্রশিক্ষক। তারা হলেন – মো. রাব্বী, গাজী আশিকুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম রাকিব।

কর্মশালায় কুমিল্লা জেলার ফুড সেফটি অফিসার মো. জুয়েল মিয়া বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি উপেক্ষার ফলে তিন ধরনের ঝুঁকির সম্মুখীন তৈরি হয় বায়োলজিক্যাল, ফিজিক্যাল ও কেমিক্যাল। এসব ঝুঁকি এড়াতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপে সতর্কতা ও সঠিক নিয়ম অনুসরণের ওপর জোর দেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রভাতী-র আহ্বায়ক ও কর্মশালা পরিচালনা কমিটির সদস্য আহমাদ আব্দুল্লাহ তারেক বলেন, ‘অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা