খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে সম্পূরক বৃত্তির রোডম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
জবিতে সম্পূরক বৃত্তির রোডম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিশ্রুত সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও তালিকা প্রকাশের দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।
‎

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই অবস্থান নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানুয়ারিতে বৃত্তি প্রদানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তালিকা প্রকাশ বা বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা জানান, প্রশাসনের সাথে এ বিষয়ে এখনো কোনো যোগাযোগ হয়নি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
‎
‎​অবস্থান কর্মসূচিতে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘‘প্রশাসন বলছে জানুয়ারিতে বৃত্তি দেবে। কিন্তু টাকা আসা মাত্রই তো আর হুট করে দেওয়া যায় না। এর জন্য পরিকল্পনা প্রয়োজন, তালিকা প্রকাশের দরকার। কারা বৃত্তি পাবে, কোন প্রক্রিয়ায় বা কোন মাধ্যমে টাকা পাবে সেগুলো চূড়ান্ত করা জরুরি। জানুয়ারিতে বৃত্তি দিতে হলে এখনই এই বিষয়গুলো পরিষ্কার থাকা উচিত ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখেই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি।’’
‎
‎​বিশ্ববিদ্যালয়ে চলমান আবাসন সংকটের কথা উল্লেখ করে রাকিব আরও বলেন, ‘‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ৬০ থেকে ৭০ ভাগ, কোথাও শতভাগ আবাসন ব্যবস্থা রয়েছে। অথচ আমাদের একটিমাত্র হল, যেখানে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী থাকে। পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই সম্পূরক বৃত্তি আমাদের জন্য ‘ক্রুশাল নিড’। যমুনা লংমার্চ বা অনশনের সময় আমরা জানতাম লাঠিপেটা বা টিয়ারশেলের শিকার হতে পারি, তবুও আমরা গিয়েছি। একইভাবে সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া আমরা এবারও কর্মসূচি প্রত্যাহার করব না।’’
‎
‎​বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শিক্ষার্থীরা যখনই কোনো আন্দোলনের ঘোষণা দেয়, তখনই দেখি প্রশাসন তড়িঘড়ি করে মিটিং ডাকে। এটা পুরনো ইতিহাস। আজকের মিটিং থেকে যদি শিক্ষার্থীদের পক্ষে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসে, তবে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’’
‎
‎​প্রসঙ্গত, গত মে মাসে লং মার্চ টু যমুনা আন্দোলনে আবাসন বৃত্তি এবং পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আবাসন বৃত্তিসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সম্পূরক আবাসন বৃত্তি দেওয়ার আশ্বাস দিয়েছিল।
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা