খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে নিষিদ্ধ ৪২০০ কেজি ঘনচিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে নিষিদ্ধ ৪২০০ কেজি ঘনচিনি জব্দ

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত নিষিদ্ধ ৪২০০ কেজি ঘনচিনি (Sodium Cyclamate) জব্দ করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ঢাকা–এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের গোয়েন্দা টিম এ অভিযান পরিচালনা করে।

বুধবার এনবিআরের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার কেরানিগঞ্জে এজাজ ট্রেডিং — পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় চীন থেকে একটি কনটেইনারে মোট ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। পণ্যটি ২১ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস পণ্যের খালাস স্থগিত করে এবং ৬ নভেম্বর কায়িক পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষায় দুই ধরনের পণ্য পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে কাস্টমস হাউসের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, ১৭ হাজার ৮০০ কেজি Polyaluminium Chloride থাকলেও বাকি ৪ হাজার ২০০ কেজি পণ্য আসলে ঘনচিনি (Sodium Cyclamate)।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর:
ঘনচিনি (Sodium Cyclamate) সাধারণ চিনির তুলনায় ৩০–৫০ গুণ বেশি মিষ্টি এক ধরনের কৃত্রিম মিষ্টিকারক। মিষ্টি, বেকারি, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক ও শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্যে অসাধু ব্যবসায়ীরা এটি ব্যবহার করে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উপাদান থেকে ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী বাংলাদেশে ঘনচিনি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন:
নিষিদ্ধ এই পণ্য আমদানির অপরাধে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী চালানটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাস্টমস হাউস জানায়, এর আগে ১৬ সেপ্টেম্বর এবং ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পৃথক দুই চালানে প্রায় ১০০ টন নিষিদ্ধ ঘনচিনি জব্দ করা হয়েছিল। ওই ঘটনাগুলোরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা