খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন সেগমেন্টের বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন এককে বিজয়ী হয়েছেন সৈকত ও রানার্সআপ জয় রয়। দ্বৈতে সাগর-জয় চ্যাম্পিয়ন ও দিদার – মাহিন রানার্সআপ। টেবিল টেনিস এককে মিলন চ্যাম্পিয়ন ও আজহার রানার্সআপ। দ্বৈতে মিলন-শাহনুর চ্যাম্পিয়ন এবং আজহার- প্রান্ত রানার্সআপ। দাবায় বাসেদ চ্যাম্পিয়ন ও সাজ্জাদ  রানার্সআপ। ক্যারম এককে ইমরদন চ্যাম্পিয়ন ও হারিস রানার্সআপ, দ্বৈতে সোহেল -জিসান চ্যাম্পিয়ন ও জাহেদ -সোহাগ রানার্সআপ। কার্ডে চ্যাম্পিয়ন সাজ্জাদ- হাবিবুল্লাহ ও নিবির- রানা রানার্সআপ,ডার্ট থ্রো তে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মো: আল-আমীন ও প্রভোস্ট মো: জিয়া উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌরভ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন। সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান ফাহিম। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটিতে থাকতে পেরে। উপাচার্য,  উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ স্যার ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে তাদেরও আসার ইচ্ছা ছিল। আমাদের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর  সম্পন্ন হয়েছে—সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আন্তহল বিতর্কে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলকেই অভিনন্দন। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টগুলো কোনো নেগেটিভিটি ছাড়াই সুশৃঙ্খলভাবে হয়েছে—এর কৃতিত্ব শিক্ষক, হাউস টিউটার ও হলে থাকা পরিশ্রমী শিক্ষার্থীদের।’

তিনি আরও বলেন, ‘হলের উন্নয়ন কাজের মধ্যে পিছনের সিঁড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, প্রকল্প জমা পড়েছে—খুব শিগগিরই কাজ শুরু হবে। বড় রিডিং রুম ও অতিথি কক্ষের পরিকল্পনাও আছে, যদিও কিছু স্থাপত্যগত সীমাবদ্ধতা রয়েছে। ওয়াইফাই সমস্যাটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাধানের অপেক্ষায়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পর্দার আড়ালের কর্মীদের—ডাইনিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সকল স্টাফদের। দশ বছর ধরে সেবা দেওয়া বিপ্লবের জন্য আমাদের শুভকামনা । ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব ধরে রাখলে আমাদের হল আরও সুন্দর ও শক্তিশালী হবে—এটাই আমার প্রত্যাশা।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা