খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি-শান্তি হল ডিবেটিং ক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথিলা মিনহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার।

সোমবার (১৫ ডিসেম্বর) সুনীতি-শান্তি হলের প্রভোস্ট ড. মোছা. শাহিনুর আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

উক্ত কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কারিশমা মেহজাবিন এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারাহ খানম। যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতা স্মৃতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) একই বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা সেলিম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রিমি, দপ্তর সম্পাদক কাজী আসমাতুল জান্নাত, অর্থ সম্পাদক মনিরা আক্তার শিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত ইতি, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক রেশা খানম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজিয়া আনজুমান, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক অপরাজিত বড়ুয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সোনিয়া আক্তার, দিনা আক্তার, সাহিনা হক বৃষ্টি ও মাইশা নিগার সামিয়া মনোনীত হয়েছেন।

নব-মনোনীত সাধারণ সম্পাদক তানজিনা আক্তার বলেন, ‘বিতর্কের মতো একটি চিন্তাশীল ও যুক্তিনির্ভর প্ল্যাটফর্মের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের পাশাপাশি এক বড় দায়িত্ব। এই আস্থার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সম্মানকে আমি কেবল একটি পদ হিসেবে নয়, বরং সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমি নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব।’

নব-মনোমীত সভাপতি মিথিলা মিনহা বলেন, ‘ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি হলকেন্দ্রিক ডিবেটে তারা অনেক এগিয়ে আছে। আমাদের এখানে ওই কালচারটা এখনো তৈরি হয়নি, তবে সাম্প্রতিক সময়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একটা ডিবেট টুর্নামেন্ট নামানো হয়েছে। সেখানে সুনীতি শান্তি হলের একটা টিম রানার্স আপ হয়েছে। আমাদের হলে অনেক বিতার্কিক আছে যারা সেন্ট্রালে ডিবেট করে খুব ভালো। এবং আরো নতুন অনেক বিতার্কিক আছে, সবাইকে এগিয়ে নিতে আমাদের হল ডিবেটিং ক্লাব খোলার উদ্যোগ নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রভোস্ট ম্যাম এবং হাউস টিউটর স্যার ম্যামরা অনেক সাহায্য করেন। আমি এই কমিটিতে সভাপতি হিসেবে আছি সেটা আমার জন্য অনেক গর্বের, কারণ ডিবেট সবসময় আমার প্যাশনের জায়গা।

সেই জায়গা থেকে আমি ক্লাবকে ভালোভাবে রান করার চেষ্টা করবো। পাশাপাশি আমার নিজের চিন্তা যুক্তি আরো প্রষ্ফুটিত করতে পারবো সে আশা করছি। আর হল কেন্দ্রিক ন্যাশনাল ডিবেটও হয়, সেখানে আমাদের হল থেকে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো। সর্বোপরি আমি চেষ্টা করবো, হলে যাতে ডিবেট আরো ভালোভাবে বিকশিত হয়।’

রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি-সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে এসব এলাকার তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত