‘বিপ্লবী হাদী’র ঐতিহাসিক জানাজা’—এত বড় সমাগম আর কখনো দেখিনি’
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল ও শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। মরদেহ পৌঁছানোর পর থেকেই সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে নেমে আসে মানুষের স্রোত।

জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের ঢল বাড়তেই থাকে। ইতোমধ্যে জানাজায় অংশ নিতে নিজের নির্ধারিত স্থানে উপস্থিত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য, ধর্ম উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

জানাজাকে ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কগুলো বন্ধ হয়ে যায়। লাখো মানুষের সমাগমে পুরো এলাকা রূপ নেয় মানুষের জনসমুদ্রে। নির্ধারিত স্থানের বাইরে থেকেও বহু মানুষ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।

অনেকে বলছেন, “এ যেন এক ঐতিহাসিক জানাজা। এত মানুষের সমাগম আমরা জীবনে আর কখনও দেখিনি।” পরিবার-পরিজন ও শিশুদের নিয়েও বহু মানুষ জানাজায় অংশ নিতে আসেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘তুমি কে? আমি কে? হাদি, হাদি—আমরা সবাই হাদি হবো’ স্লোগান দিতে শোনা যায়।







আপনার মতামত লিখুন