খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাটজিপিটির সাহায্য উত্তর বের করার সময় জাবি ভর্তিচ্ছু আটক

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
চ্যাটজিপিটির সাহায্য উত্তর বের করার সময় জাবি ভর্তিচ্ছু আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি চলাকালীন কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করার সময় এক ছাত্রী আটক হয়।

সোমবার (২২ ডিসেম্বর) ‘বি’ ইউনিটের ২য় শিফটে জহির রায়হান অডিটোরিয়াম কেন্দ্রে ভর্তি পরীক্ষার সময় হাতেনাতে আটক হয়।

মেয়েটির নাম সাদিয়া আমির মাহিন, পিতা: আমির হোসেন, গ্রাম:চকরিয়া স্টেশন পাড়া, চট্টগ্রাম।

মেয়েটি তার স্বীকারোক্তিতে বলেন, আজ ২২ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জহির রায়হান অডিটরিয়াম ভবনে B ইউনিটের ২য় শিফট-এর ভর্তি পরীক্ষায় রোল নম্বর- ২২২১৩৯৪ আমি একজন পরীক্ষার্থী ছিলাম।

আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, উপরে উল্লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আমি Huawei 9Y Prime মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ফোনে তার ছবি তুলে ChatGPT ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করা অবস্থায় কেন্দ্রের পরিদর্শক দেখতে পেয়ে আমাকে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।

আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় পুনরায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমি অসদুপায় অবলম্বন করেছি। উগরে বর্ণিত তথ্যসমুহ নির্ভুল ও সম্পূর্ণ সত্য। আমার দ্বারা সংঘটিত অপরাধে কর্তৃপক্ষ যে ধরণের শাস্তি প্রদান করবেন আমি তা মেনে নিতে বাধ্য থাকব।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশেদুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বি ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন দিয়ে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তরপত্র বের করে পরীক্ষা দিতে ছিলেন। কেন্দ্রের কর্তব্যরত শিক্ষক তাকে মোবাইল সহ আটক করতে সক্ষম হন।

আটককৃত শিক্ষার্থীর বিরুদ্ধে সুপারিশমালা তৈরি করছেন এবং পরীক্ষা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডীন এর কাছে সেই সুপারিশ মালা প্রেরন করা হবে। এই ধরনের অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য এবং ঢাকা জেলার প্রশাসককে মোবাইল কোট পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে,আজকে সকালে এডিশনার ডিস্ট্রিক মহাদয়ের সাথে কথা হয়েছে এবং তিনি মোবাইল কোট পরিচালনা করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের এই ধরনের অপরাধ থেকে দূরে থাকার জন্য আহ্বান করছি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা