হাদিকে হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতটি দেশের ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখদের একটি অংশ।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় সংশ্লিষ্ট দেশগুলোর ভারতীয় মিশন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিখস ফর জাস্টিসের (এসএফজে) জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটের সামনে শিখ সম্প্রদায়ের জনসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এ সময় ভারতীয় কনস্যুলেট বন্ধের দাবিও জানানো হবে বলে জানান তিনি। ভিডিও বার্তায় গুরপতওয়ান্ত সিং পান্নুন ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং ওসমান হাদি হত্যা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা জানান। তাঁর এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








আপনার মতামত লিখুন