খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু ও বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মালোচনা সভা

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু ও বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মালোচনা সভা

চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে তিন দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু ও বার্ষিক উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের মিশন রোডস্থ রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত ধর্মালোচনা সভায় অমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যের শুরুতেই সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই শোক এখনো আমরা মেনে নিতে পারছি না। গত রাতও আমার জন্য খুব কষ্টের ছিল—বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

তিনি আরও বলেন, এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়। একদিন সবাইকেই চলে যেতে হবে। দেশনেত্রী আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। শুধু আমাকে নয়, তাঁর পাশে থাকা সকল নেতাকর্মীকেই তিনি সন্তানের মতো ভালোবাসতেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই—প্রার্থনার মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করবেন।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, এই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা প্রার্থনার মাধ্যমে দোয়া করবেন, আমরা যেন সবাই চাঁদপুরে সুন্দরভাবে বসবাস করতে পারি। চাঁদপুর যেন যানজটমুক্ত একটি আদর্শ শহর হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করে। এই জেলায় যেন কোনো ধরনের মাদক না থাকে।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান—সবাই নিজ নিজ ধর্মীয় অবস্থান থেকে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জীবন পরিকল্পনা করবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় আমরা এগিয়ে যেতে চাই।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের যেকোনো ন্যায্য ও মানবিক প্রয়োজনে আমাকে স্মরণ করলে, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আবারও বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দীজ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বালিয়াটী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী আদিরূপানন্দী মহারাজ এবং ঢাকা রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী হরিদাসানন্দী মহারাজ।

ধর্মালোচনা সভায় আশ্রমের ভক্তবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা