চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি হার ৯১ দশমিক ১৪ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৪ শতাংশ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ তিনটি কেন্দ্রে এই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সর্বমোট ৮৭ হাজার ৬৯৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৯২৪ জন। এতে প্রতি আসন লড়ছেন ৭৩ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিল ৮ হাজার ২৮৪ জন। মোট উপস্থিতি হার ছিল ৯১. ১৪ শতাংশ।
‘এ’ ইউনিট ভর্তি পরিক্ষার কো-অর্ডিনেটর ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. গোলাম কিবরীয়ার দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৫৫ হাজার ৫৫০ যার মধ্যে ৪৯ হাজার ৭৭৩ জন উপস্থিত ছিলো এবং উপস্থিতি হার ৮৯.৬০%।
রাজশাহী কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৭৯৮ যার মধ্যে উপস্থিতি ১১ হাজার ৫৮২ জন, উপস্থিতি হার ৯০.৫০%।
চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১৯ হাজার ৩৪৬ যার মধ্যে ১৮ হাজার ৫৫ জন উপস্থিত ছিল এবং উপস্থিতি হার ৯৩.৩৩%।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪ টি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদ। “এ” ইউনিটে ১ হাজার ৯৩ টি আসন রয়েছে।
‘এ’ ইউনিট ভর্তি পরিক্ষার কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. গোলাম কিবরীয়া বলেন, “কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। আমরা কোনো অভিযোগ পাইনি। সব জায়গায় ভালভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বলেন, ‘ আজকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার ঝামেলা হয়নি৷ শিক্ষার্থীরা ও সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি ও ভালো ছিল। ‘
এ ছাড়া আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষ ও গবেষণা বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৮৪৯টি। এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৬ টি।
এবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজার ৩২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ২৩ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা। এবার ভর্তি পরীক্ষায় মোট আসন ৪ হাজার ১১৬ টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৭ জন শিক্ষার্থী।








আপনার মতামত লিখুন