খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর দেশের জন্য রোল মডেল: যবিপ্রবি উপাচার্য

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর দেশের জন্য রোল মডেল: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

যবিপ্রবি সাংবাদিক সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটির কাছ থেকে ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার হাতে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন যবিপ্রবিসাসের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম ও সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, তোমাদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং পুরাতন কমিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর করেছে। এখানে কোনো রেশারেশি বা বিশৃঙ্খলা নেই। দেশের সব স্তরে দায়িত্ব হস্তান্তর এভাবেই হওয়া উচিত। এই অনুষ্ঠান দেশের জন্য একটি রোল মডেল।

তিনি আরও বলেন, আমরা যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছি, কেউই দুর্নীতি বা স্বজনপ্রীতির জন্য আসিনি। তারপরও যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে—এটাই একজন সাংবাদিকের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন, যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সজিবুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি ওয়াসিম আকরাম এবং নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন।

সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন বলেন, আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নয়; বরং যবিপ্রবি সাংবাদিক সমিতির নৈতিকতা, দায়িত্ববোধ ও সংগ্রামের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যবিপ্রবিসাস সব সময় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে অগ্রসর হবে। এ সময় তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, যবিপ্রবিসাসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর, ২০২৫ যবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনালে উঠেছে শাহরাস্তি থানা কাবাডি দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শাহরাস্তি থানা কাবাডি দল মতলব দক্ষিণ থানা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহরাস্তি দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত মতলব দক্ষিণ থানাকে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে শাহরাস্তি থানা।

এদিকে শাহরাস্তি থানা দল ফাইনালে ওঠায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবে দলটি।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন