খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে বেগম খালেদা জিয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
কুবিতে বেগম খালেদা জিয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকারী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটিটি শুরু হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিমসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
‎
‎রেজিস্ট্রার অধ্যাপক ড.আনোয়ার হোসেন বলেন,
‎”আমরা আজ একত্রিত হয়েছি জাতীয়তাবাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সংসদীয় শাসনতন্ত্রের প্রবক্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরন সভায়। জনগনের অধিকার প্রতিষ্ঠায় তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয়। আমাদের সোনার বাংলাদেশ গঠনে, আমাদের তরুন প্রজন্মের জন্য তিনি যেভাবে রাজনীতি পরিচালনা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তা অনুকরণীয় এবং আদর্শ স্বরূপ।”
‎
‎বিশেষ অথিতি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলতেছি, যিনি এই বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন। আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি যেন রবের দয়ায়, মায়ায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আমরা জানি বেগম খালেদা জিয়া বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক ধারা এবং বাংলাদেশপন্থী রাজনীতি করে গিয়েছেন।”
‎
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আজকে আমরা এখানে গভীর শোক এবং শোকাহত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই শোক সভার শুধুমাত্র আমাদের জন্য শোকের নয় এটি আমাদের হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ।বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বারবার আমাদেরকে শিখিয়েছেন ব্যক্তিগত দুঃখকে, শক্তিকে রূপান্তরিত করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানো যায়। আজকের এই শোক সভায় আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
‎
‎উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক ভালো ভালো কাজের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন, তার ভালো কাজের  মধ্যেমে  তাকে আল্লাহ বেহেশত দান করুক। আমাদের উচিত সবসময় ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা । আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। ”
‎
‎উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা