খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ অরন্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
সবুজ অরন্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় যে কয়েকটি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্যে উজ্জ্বল, তারমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এক অনন্য নাম।

আজ ১২ জানুয়ারি— এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এই পথচলায় জাবি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হয়ে উঠেছে মুক্তচিন্তা, সংস্কৃতি ও প্রগতির এক শক্তিশালী কেন্দ্র।

১৯৭০ সালের ২০ আগস্ট ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১২ জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যা ছিল ঢাকার চাপ কমাতে এবং একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য। পরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে এর নাম পরিবর্তন করে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। রাজধানী ঢাকার অদূরে সাভারের বিস্তীর্ণ সবুজ প্রান্তরে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় শুরু থেকেই ব্যতিক্রমী শিক্ষা পরিবেশ ও স্বতন্ত্র একাডেমিক কাঠামোর জন্য পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠালগ্নে ৪টি বিভাগ ও ১৫০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের পরিক্রমায় জাবি আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এখানে রয়েছে ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও চারটি পৃথক ইনস্টিটিউট, যেখানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী জ্ঞানার্জনে যুক্ত হচ্ছে।

এছাড়া বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতের লক্ষ্যে জাবিতে রয়েছে ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টিসহ মোট ২১টি আবাসিক হল। হলগুলোতে রয়েছে সার্বক্ষণিক গ্যাস, পানি, বিদ্যুৎ, একক বেড, ফ্যান ও চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা।

প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের শিক্ষা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে টাইমস হায়ার এডুকেশন ও কিউএস ইউনিভার্সিটি র্যাংকিংয়ে জাবি দেশে শীর্ষস্থান দখল করেছে, যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় নিরলস পরিশ্রম ও দেশের প্রতি অনন্ত ভালোবাসা ও উৎসর্গের ফসল। জাবির শিক্ষক ও শিক্ষার্থীরা শুধু জাতীয় পর্যায়ে নয় বরং এখন আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি এর প্রাকৃতিক পরিবেশ। লাল শাপলার বিল, অসংখ্য লেক, পশুপাখির বিচরণক্ষেত্র, ঘন বনজঙ্গল এবং শীত মৌসুমে আগত অতিথি পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস—সব মিলিয়ে জাবি যেন প্রকৃতি ও জ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। এই পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি জাবি বরাবরই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক সকল গণতান্ত্রিক আন্দোলনে জাবির শিক্ষার্থীরা রেখেছে সাহসী ও গৌরবোজ্জ্বল পদচিহ্ন।

সুদীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নতুন শিক্ষার্থী নেতৃত্ব পেয়েছে ছাত্র-ছাত্রীরা। এতে যেমন শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রশাসনের নিকট সহজেই পেশ করে আদায় করা যাচ্ছে, তেমনি ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

সংস্কৃতিচর্চায়ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। নাটক, সংগীত, আবৃত্তি, চারুকলা ও চলচ্চিত্রচর্চায় জাবির শিক্ষার্থীরা দেশজুড়ে পরিচিত। এখানকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন জাতীয় পর্যায়ে বহু গুণী শিল্পী ও সংস্কৃতিকর্মী উপহার দিয়েছে।

৫৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তের গ্রুপ নির্ণয়, স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার করছে—জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সবুজে ঘেরা এই বিদ্যাপীঠের ৫৬ বছরের পথচলা কেবল অতীতের গৌরব নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার এক দৃঢ় ভিত্তি।

চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনুমোদন পাওয়া ১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি একটি নির্দিষ্ট এলাকা থেকে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগও করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১২ জন কর্মচারীর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় নিহত চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদের ক্যাম্পাসে নতুন করে ‘ফ্যাসিবাদের দোসরদের’ নিয়োগের খবর তাদের মর্মাহত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। নিয়োগের ভিত্তি হওয়া উচিত যোগ্যতা, মেধা ও প্রযোজ্য বিধিবিধান। তবে সংগঠনটির অভিযোগ, উপাচার্যের এলাকা ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মীকে ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ প্রত্যাহার এবং আঞ্চলিক ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবি জানান।

বিবৃতিটি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত