খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন পর্ব শেষে দুপুর ৩টায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, ফিন ফেস্ট উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক বিতর্ক, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে আগামীকাল একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ও সফল ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। এমন একটি মেগা আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মনে রাখতে হবে—প্রতিটি আয়োজনই নিজেকে প্রকাশের একটি সুযোগ।”

উপ-উপাচার্য ড. মাসুদা কামাল বলেন, “বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। একই সঙ্গে নিজেদের আত্মপরিচয় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। মানুষের দুটি সত্তা রয়েছে—একটি শারীরিক এবং অন্যটি আধ্যাত্মিক। শারীরিক সত্তা ক্ষণস্থায়ী হলেও আধ্যাত্মিক সত্তা চিরস্থায়ী। তাই আধ্যাত্মিক চর্চার প্রতিও আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, “সবার সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন ফেস্ট আয়োজন করতে পেরেছি। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। আগামীকাল সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে ফিন ফেস্টের সমাপ্তি ঘটবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা