খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

নিকাব নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল—
“লজ্জা আমার অলংকার, নিকাব আমার অধিকার”,
“No more criticize”,
“নিকাব আমার পরিচয়, অপমান নয়”,
“Stop Hijab Shaming”,
“ইসলামী সংস্কৃতির অপব্যাখ্যা রুখে দাও”,
“হিজাব আমার অধিকার”,
“হিজাব বিদ্বেষ বন্ধ কর, নারীর স্বাধীনতা রক্ষা কর”,
“নিকাব নয়, মানসিকতা বদলাও”,
“নিকাব আমার সম্মান, নিকাব আমার মুক্তি; যতই কর কটুক্তি, ভাঙবে না এই ভক্তি”,
“নিকাব নয়, জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ”,
“বিশ্বাস নিয়ে ছিনিমিনি চলবে না”,
“নিকাবের নামে ঘৃণা, আমরা রুখে দাঁড়াবো”,
“হে মূর্খ, আগে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন কর”—
এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন,
“বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতার নেকাব নিয়ে নোংরা মন্তব্য তাঁর নারীবিদ্বেষ, অজ্ঞতা ও কুৎসিত মানসিকতার বহিঃপ্রকাশ। একজন শীর্ষ নেতা হয়ে কীভাবে তিনি নেকাবকে পতিতাবৃত্তির পোশাক বলতে পারেন, যেখানে অসংখ্য নারী বিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে নেকাব ধারণ করেন।”

তিনি আরও বলেন,
“এই বক্তব্যের মাধ্যমে নারীদের চরিত্রে কাদা ছোড়া হয়েছে, যার দায় তাকেই নিতে হবে। আমরা দেখতে চাই বিএনপির নীতিনির্ধারকরা তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় সাধারণ মানুষ ধরে নেবে, দলটি এই বক্তব্যকে সমর্থন করে। এমন ব্যক্তি যদি সংসদে যান, তবে নেকাব পরা নারীদের গ্রেপ্তার কিংবা দাড়ি-টুপি রাখা মানুষদের টার্গেট করার আশঙ্কা তৈরি হবে। নারীর সম্মান নিয়ে আর কোনো ছিনিমিনি চলবে না।”

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া মাহমুদ মিম বলেন,
“সুরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—‘হে মুমিনগণ, তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না।’ কেউ যদি পর্দা করে নিজেকে আড়াল করে, তাকে কটূক্তি করা সম্পূর্ণ অযৌক্তিক ও নিন্দনীয়।”

তিনি আরও বলেন,
“পোশাকের স্বাধীনতা বলতে শুধু জিন্স বা ওয়েস্টার্ন পোশাক নয়। ফ্রক পরা মেয়ে যেমন স্বাধীন, তেমনি বোরকা ও নেকাব পরা মেয়েরও সেই স্বাধীনতা রয়েছে। একটি মুসলিম দেশে শুধু পশ্চিমা পোশাককেই স্বাধীনতার মানদণ্ড হিসেবে দাঁড় করানো লজ্জাজনক। বোরকা হোক বা জিন্স—নারীর পোশাক নিয়ে বিভাজনমূলক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে বিএনপি নেতা ও সাংস্কৃতিক সংগঠক মোশাররফ আহমেদ ঠাকুর মন্তব্য করেন—
‘ইয়াহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত বা অন্য নিষিদ্ধ কাজে যুক্ত থাকত, তখন নেকাব পরত। হিজাব মুসলমানের পোশাক, কিন্তু নেকাব মুসলমানের পোশাক নয়।’
তার এই মন্তব্যকে কেন্দ্র করেই দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা