খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তির অভিযোগ

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তির অভিযোগ

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের শর্ত পূরণ না করেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে এক শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া ওই শিক্ষার্থীর নাম মো. খালিদ হাসান শান্ত। তিনি খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণিবিদ্যা বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হয় গত বছরের ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ ডিসেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। পরে ২৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেদিনই ফল প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ১৬ বছরের শিক্ষা সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি সমাজবিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা সমাজবিজ্ঞানে তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বিকল্প হিসেবে ১৫ বছরের শিক্ষা অর্থাৎ সমাজবিজ্ঞানে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির সঙ্গে ন্যূনতম দুই বছরের প্রাসঙ্গিক কর্ম অভিজ্ঞতা (দশম গ্রেড বা তদূর্ধ্ব) থাকার শর্ত রয়েছে। এছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ ২.৫ বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

কিন্তু এসব শর্ত পূরণ না করেও প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক সম্পন্ন করা একজন শিক্ষার্থী কীভাবে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হলো—এ নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা।

তারা বলেন, নিজ বিভাগের অনেক গ্র্যাজুয়েট মাস্টার্সে ভর্তির সুযোগ না পেলেও বাইরের বিভাগের একজন শিক্ষার্থী অনিয়মের মাধ্যমে ভর্তি হয়ে গেছে। এতগুলো ধাপ পেরিয়ে ভর্তি প্রক্রিয়ায় কমিটির কারও চোখে বিষয়টি না পড়া বিস্ময়কর।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. খালিদ হাসান শান্ত বলেন,
‘আমি ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণ শর্ত ভালোভাবে না দেখেই আবেদন করেছি। ডিসিপ্লিনের কোনো শিক্ষকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই। আমারও প্রশ্ন—শিক্ষকরা কিভাবে বিষয়টি খেয়াল করেননি।’

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন,
‘এটি অফিসিয়াল পর্যায়ে অনিচ্ছাকৃত একটি ভুল। ভর্তি কমিটিতে সবাই অভিজ্ঞ শিক্ষক ছিলেন। এখানে ইচ্ছাকৃত কোনো অনিয়ম হয়নি। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন,
‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা