খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারদের একচ্ছত্র স্বাক্ষর বিধি বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারদের একচ্ছত্র স্বাক্ষর বিধি বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্যাথলজি ল্যাবের জন্য জারি করা জরুরি নির্দেশনার ৫ নম্বর অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাঞ্চন চাকমা সভাপতিত্বে এবং
অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক ড. মু. গোলাম কবীর ও অধ্যাপক ড. রামেন্দু পারিয়াল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাজেদুল হাসান নাসিম।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘উক্ত স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদে কেবল বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারদের ল্যাব রিপোর্টে স্বাক্ষরের বিধান দেশের স্বাস্থ্যখাতের বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে দীর্ঘদিন ধরে দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে কাজ করা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট এবং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীরা পেশাগতভাবে বঞ্চিত হচ্ছেন।’’

তারা আরও বলেন, ‘‘দেশের ডায়াগনস্টিক সেবার মান উন্নয়ন ও জনস্বার্থে উক্ত অনুচ্ছেদটি অবিলম্বে বাতিল বা সংশোধন করে রেজিস্টার্ড ডাক্তারদের পাশাপাশি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষরের বৈধতা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।’’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যরা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ০৭/০১/২০২৬ (সংশোধিত) তারিখে জারিকৃত থ্রি-লেভেল (থিলজি) ল্যাবের জন্য জরুরি নির্দেশনার ৫ নম্বর ইস্যুতে বলা হয়েছে— “রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্রাজুয়েট হতে হবে”।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা