খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের উদ্যোগে কুয়াশা উৎসব উদযাপন

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
জবির সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের উদ্যোগে কুয়াশা উৎসব উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ব্যতিক্রমধর্মী কুয়াশা উৎসব উদযাপিত হয়েছে। এই ব্যতিক্রমী উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা ও উচ্ছ্বাস।

আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. ফারহানা রহমান, ছাত্র উপদেষ্টা ড. মৌসুমি ভট্টাচার্যসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

কুয়াশা উৎসবকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান বিভাগ বর্ণিল সাজে সেজে ওঠে। উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পাঞ্জাবি ও শাড়ি পরিধান করে ক্যাম্পাসে উপস্থিত হতে শুরু করেন। শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়, যা সবার মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. ফারহানা জামান। তিনি বলেন,
“ঢাকা শহরে কুয়াশা উৎসব একটি সম্পূর্ণ নতুন ধারণা, কারণ এখানে সাধারণত কুয়াশা তেমন দেখা যায় না। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এমন একটি আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসনীয়।”

এ বিষয়ে আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বলেন,
“প্রথমবারের মতো এমন একটি আয়োজন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এর আগে আমাদের সমাজবিজ্ঞান বিভাগে এ ধরনের কোনো উৎসব হয়নি। তাই বিষয়টি নিয়ে আমরা আরও বেশি উচ্ছ্বসিত ছিলাম।”

নবীন শিক্ষার্থীদের এই উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উৎসবটি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের এক নতুন মাত্রা যোগ করেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা