খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
চবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো মোট ১৩টি পূজা মণ্ডপে একযোগে এ পূজার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে ক্যাম্পাসজুড়ে চলছে পূজা উদযাপন। বিপুল আনন্দে পূজায় মেতে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়জুড়ে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ।

সকাল সাড়ে ১১টায় স্বরসতী পূজা উপলক্ষে চবি সনাতন ধর্ম পরিষদের উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ‘শ্রীপঞ্চমীর শুভেচ্ছা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়।

অতীতে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ছয়টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও এবার তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে আলাদাভাবে এ উৎসব আয়োজন করছে। ব্যবসায় প্রশাসন, কলা ও মানববিদ্যা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান অনুষদ ও মুক্তমঞ্চসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, চারুকলা ও নাট্যকলা বিভাগ পৃথকভাবে পূজার আয়োজন করেছে। ছাত্রীদের প্রীতিলতা ও ছাত্রদের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেও সরস্বতী পূজা পালিত হচ্ছে।

আয়োজকরা জানান, সকালে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ও যজ্ঞের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পুষ্পাঞ্জলি, বেদ ও গীতা পাঠ, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। আগামীকাল (২৪ জানুয়ারি) সকালে সরস্বতীর নিরঞ্জনার মধ্য দিয়ে সুরেশ্বরী বন্দনা-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

বিজ্ঞান অনুষদের পূজার মণ্ডপে দেখতে আসা রসায়ন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী সুজয় ভট্টাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পূজা হচ্ছে। আমাদের দেবী যে মাতৃস্বরূপ, তার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মন্ডপে। মা কিভাবে আমাদের সাথে সংযুক্ত, তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

মামার সাথে পূজা মন্ডপ ঘুরতে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উদিতা দে বলেল, “আজকে আমি প্রথমবার আমার মামার বিশ্ববিদ্যালয় এসেছি এবং সরস্বতী পূজা উপভোগ করছি। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটি পূজা দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে।”

পদার্থবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী সংহিতা দেবী বলেন, “বিজ্ঞান অনুষদেই প্রথমবারের মতোই এই পূজা করা হয়েছে। মায়ের আরাধনা আমরা এই প্রথমবারের মতো করছি। সরস্বতীকে তো আমরা বিদ্যা-বুদ্ধি আর জ্ঞানের জন্য পূজা করি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই পূজাগুলো আসলে দরকার; যা আমরা পূর্বের বছরগুলোতে করতে পারেনি।”

তিনি বলেন, “পূজা ঘিরে বিশ্ববিদ্যালয়ে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। দেশ ও জাতি গঠনে এটি আমাদের পাথেয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “স্বরসতী হচ্ছে বিদ্যার দেবী, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বরসতী পূজা জাঁকজমকভাবে পালিত হয়। আমাদের ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণভাবে স্বরসতী পূজা পালিত হচ্ছে। কোনো ধার্মিক মানুষ কারো অকল্যাণ কামনা করতে পারে না। ধর্মের সাথে সম্পর্ক রাখলে কারো দ্বারা খারাপ কাজ সম্পন্ন হয় না।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “সরস্বতী পূজা উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশে আয়োজন করেছে। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দুজন করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, “কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও এবার আরও ১২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত রাত থেকেই আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা