খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পুলিশ হেফাজতে পাঁচ

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পুলিশ হেফাজতে পাঁচ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাস চালক–হেলপারসহ পাঁচজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের ভাটিয়ারী থেকে তিশা প্লাটিনাম বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নারী শিক্ষার্থীকে বাসের সিট ঠিক করে দিতে গিয়ে হেলপার উদ্দেশ্যে প্রণোদিতভাবে শ্লীলতাহানি চেষ্টা করেন।
‎
‎পরবর্তীতে নারী শিক্ষার্থী তার বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের জানায়। বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী পদুয়াবাজার নুরজাহান হোটেলের সামনে বাসটি থামালে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গালাগালি করতে থাকে। কয়েকজন শিক্ষার্থী সেখানে আহত হোন। পরবর্তীতে তারা পুলিশকে ফোন দিলে সদর দক্ষিণ থানার পুলিশ এসে তিনজনকে তাৎক্ষণিক আটক করেন। এবং শিক্ষার্থীরা বাসের ড্রাইভার, হেলপার বাস ক্যাম্পাসে নিয়ে আসেন।
‎
‎পদুয়াবাজার নুরজাহান হোটেলের সামনে থেকে আটককৃত তিনজন হলেন, সদর দক্ষিণ থানার শ্রীবল্লভপুরের সাব্বির হোসেন (২৫), কচুয়া চৌমুহনীর নাজমুল হাসান (১৬), কাজীপাড়ার রবিউল ইসলাম (১৭)। ক্যাম্পাস থেকে আটককৃতরা হলেন বাস চালক আলমগীর (৩০), সুপারভাইজার মামুন (৩১)।
‎
‎অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার বলেন, “আমাদের শিক্ষার্থী চেয়েছিলো, সে সিট থেকে উঠে গিয়ে যেন তার সিটটা ঠিক করে দেওয়া হয়। কিন্তু হেলপার সিট ঠিক করে দেওয়ার নাম করে ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে। সে এখন ট্রমাটাইজড অবস্থায় আছে। সে মামলার জন্য রাজি আছে, কোর্টে গিয়ে জবানবন্দি দিবে।”
‎
‎প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, “আমাদের ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কি কি ঘটেছে তার প্রেক্ষিতে একটি লিখিতভাবে অভিযোগ দিবে। সেটার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করা হবে।”
‎
‎কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বলেন, “প্রকৃত ঘটনা উদ্ঘাটন জন্য ভিকটিমের সঙ্গে কথা বলে প্রক্টরিয়াল বডি যে তথ্য উপস্থাপন করবে, সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় ওই স্থানে (নুরজাহান হোটেলে) উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনার অভিযোগে তিনজন এবং ক্যাম্পাস থেকে দুইজনসহ পাঁচ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
‎
‎

সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনালে উঠেছে শাহরাস্তি থানা কাবাডি দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শাহরাস্তি থানা কাবাডি দল মতলব দক্ষিণ থানা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহরাস্তি দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত মতলব দক্ষিণ থানাকে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে শাহরাস্তি থানা।

এদিকে শাহরাস্তি থানা দল ফাইনালে ওঠায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবে দলটি।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন