খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিএমএবির সিএমএ প্রোগ্রামে কোর্স মওকুফ সুবিধা পাবে খুবির শিক্ষার্থীরা

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
আইসিএমএবির সিএমএ প্রোগ্রামে কোর্স মওকুফ সুবিধা পাবে খুবির শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের সঙ্গে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৫ জানুয়ারি (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং আইসিএমএবির পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক বিনিময় করা হয়।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে মানবসম্পদ উন্নয়ন এবং উচ্চমানের পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয় ও আইসিএমএবি কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলবে। এ লক্ষ্য অর্জনে সময়োপযোগী যৌথ কার্যক্রম গ্রহণ, একাডেমিক ও পেশাদার সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

তিনি আরও বলেন, পৃথকভাবে স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারকের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেশাদার হিসাবরক্ষণ শিক্ষায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও মানসম্পন্ন ব্যবস্থাপনা হিসাবরক্ষক তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নূর আলম, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, এইচআরএম ডিসিপ্লিনের প্রধান মোঃ মেহেদী হাসান, আইসিএমএবির ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার, সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এবং খুলনা ব্রাঞ্চের চেয়ারম্যান আজিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক। এ সময় দুই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এবং আইসিএমএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বলা হয়, উভয় প্রতিষ্ঠান অডিট ও হিসাবরক্ষণ শিক্ষার মানোন্নয়নে যৌথ গবেষণা গ্রহণ, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। পাশাপাশি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষার প্রসারে একাডেমিক ও পেশাদার সম্পর্কের একটি শক্ত ভিত্তি গড়ে তোলার বিষয়েও সম্মতি প্রকাশ করা হয়।

এমওইউর একটি গুরুত্বপূর্ণ দিক হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইসিএমএবির সিএমএ প্রোগ্রামে কোর্স মওকুফ সুবিধা। সমঝোতা অনুযায়ী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে বিবিএ ডিগ্রিধারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সিএমএ প্রোগ্রামে একাধিক কোর্সে মওকুফ সুবিধা পাবেন। একইভাবে, বিবিএ অধ্যয়নের পাশাপাশি সিএমএ প্রোগ্রাম অনুসরণে আগ্রহী শিক্ষার্থীরা ন্যূনতম ৩.০০ সিজিপিএ অর্জন করলে বিষয়ভিত্তিক মওকুফ সুবিধা ভোগ করতে পারবেন।

অপরদিকে, বিবিএ ইন এইচআরএম প্রোগ্রামের স্নাতকরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আইসিএমএবির সিএমএ প্রোগ্রামে কোর্স মওকুফ সুবিধা পাবেন।

এছাড়া, যারা এইচআরএম ডিসিপ্লিনে বিবিএ ইন এইচআরএম অধ্যয়নের পাশাপাশি সিএমএ প্রোগ্রাম অনুসরণ করতে আগ্রহী, তারা সংশ্লিষ্ট বিষয়ে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ গড় জিপিএ অর্জন সাপেক্ষে তালিকাভুক্ত আইসিএমএবি বিষয়সমূহে ‘সাবজেক্ট টু সাবজেক্ট’ ভিত্তিতে কোর্স মওকুফ সুবিধা গ্রহণ করতে পারবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা