খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসুর চার মাসের কার্যক্রমের উপর সংবাদ সম্মেলন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
জাকসুর চার মাসের কার্যক্রমের উপর সংবাদ সম্মেলন

দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগগ্রহণ করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় জাকসু ভবনের সামনে আয়োজিত ‘জাকসুর চার মাসের কার্যবিবরণী, অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও বিভিন্ন ধরনের উদ্যোগের বিবরণী তুলে ধরা হয়।

গত চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। একইসঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

কার্যক্রমের শুরুতে জাতীয় স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ এবং প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে ৫৪তম ব্যাচের ১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা নিয়ে জাকসু ও হল সংসদসমূহের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে তথ্যসেবা কেন্দ্র পরিচালনা, হল সংসদের সমন্বয়ে আবাসন ব্যবস্থা, অভিভাবকদের বসার স্থান, জরুরি চিকিৎসা সেবা, ইমার্জেন্সি বাইক রাইড ও ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়।

পরিবহন ব্যবস্থাপনায় চলমান ৮টি কার্টের পাশাপাশি আরও ১০টি নতুন কার্ট সংযুক্ত করা হয় এবং রুট নির্ধারণ করা হয়। পরিবেশবান্ধব গতি নিয়ন্ত্রকসহ ১০০টি অটোরিকশা চালু করা হয়। ঢাকা থেকে ক্যাম্পাসে রাত ১০টার বাস চালু করা হয়। মিরপুর, খিলগাঁও ও উত্তরা রুটে বাস ট্রিপ বৃদ্ধি করা হয়। নবীনগর, আশুলিয়া ও কামারপাড়া রুটে নতুন বাস সার্ভিস চালু করা হয়। পূজার ছুটিতে ময়মনসিংহ রুটে বাস সার্ভিস চালু ছিল। এছাড়া ৪৯তম বিসিএস ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ব্যবস্থাও করা হয়।

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে জাকসু ও প্রো-ভিসি (প্রশাসন)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এন্টি-র‍্যাগিং সেল গঠন করা হয়।

স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা হয়। ৮৫ ধরনের ওষুধ সরবরাহ এবং ৭ জন খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবারে ঢাকনা ব্যবহার নিশ্চিত করা হয়। অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাফেটেরিয়া খোলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং বিকেলের নাস্তা চালু করা হয়।

পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে ওয়েস্ট ম্যানেজমেন্ট সরেজমিন পর্যবেক্ষণ ও ক্যাম্পাসের প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। ক্যাম্পাসে ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। পথের প্রাণ ও জাকসুর যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। শীতকালীন অতিথি পাখির আগমনের আগে মনপুরা লেক সংস্কার ও মাচা নির্মাণ করা হয়।

ক্রীড়া ও সংস্কৃতির অংশ হিসেবে ফ্রেন্ডলি ক্রিকেট ও বাস্কেটবল ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করা হয়। লালন সন্ধ্যা, পালা উৎসব, কবি ফররুখ আহমদ স্মরণ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা, র‍্যালি ও চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। জাকসু ও বিকেএসপির সমন্বয়ে Self Defence & Cultural Night আয়োজন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে “মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। Career Path & Higher Education Expo আয়োজনের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রীদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়।

সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে জাকসু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানানো হয়। বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনেও জাকসু সংহতি প্রকাশ করে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়। ঢাকা–আরিচা মহাসড়কসংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, আলোকসজ্জা, স্পিডব্রেকার ও সড়ক সংস্কারসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও চলমান ও আসন্ন মেহফিল ই ইনকিলাব, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এক্সপো ও ৩০০+ আইইএলটিএস কোর্স, রমজান কেন্দ্রিক ছাত্রীদের জন্য স্বাস্থ্য সেমিনার, এ আই ইন্টেলিজেন্স ওয়ার্কশপ, প্রেজেন্টেশন স্কিল ওয়ার্কশপ, স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ, বটতলায় ইকো ওয়াশরুম, মেয়েদের হলে আজান শোনার ব্যবস্থা, মেডিকেল সেন্টার রিনোভেশন, কেন্দ্রীয় মসজিদ সংস্কার, মেয়েদের নামাজের জায়গা, অটোমেশন, বাস ট্রাকিং অ্যাপ, জুলাই হামলা কারীদের বিচার, একাডেমিক মাস্টারপ্ল্যান, আন্তজার্তিক জার্নাল ও বিভিন্ন টুল ফ্রি সেবা, ইন্টারনেট সেবা, গবেষণা বাজেট বৃদ্ধি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা