খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু এর নেতৃবৃন্দ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার, জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম। এছাড়া ইফসা কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে ইফসা’র সভাপতি মোঃ মুজাহিদ হোসাইন এক বার্তায় বলেন, “শীত সবার জন্য আনন্দদায়ক হয় না; বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সফল হবে যখন প্রতিটি শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যেসব শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
​
সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “ইফসা’র এই মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়। জাকসু সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে এবং জনহিতকর কাজে এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”
​
জাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজন করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

​ইফসা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার প্রকৃত অভাবী মানুষের তালিকা তৈরি করে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা