খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায় অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
ব্যবসায় অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডিনের মতো গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী শিক্ষককে নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের এই সংগঠন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে প্রফেসর ড. মোঃ আবদুর রহমানকে স্বৈরাচারী শাসনের দোসর বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, “প্রফেসর ড. আবদুর রহমান অতীতের স্বৈরশাসনের অন্যতম সমর্থক ও আদর্শিক সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন।” তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট মতাদর্শিক দাপট ও ভিন্নমত দমনের অপচেষ্টাকে সংহত করবে বলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “আমরা তার এই নিয়োগের প্রতিবাদ জানাই।” সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, “এই নিয়োগ নিয়ে আমরা সংক্ষুব্ধ। আমি লিখিত প্রতিবাদ জানিয়েছে। এখন এটা ছাড়া আমাদের কিছু করার নেই।”

আজ ২৮ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুর রহমানকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বভার প্রদান করা হলো। তিনি উক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আবদুর রহমান সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন গত বছরের ১৭ নভেম্বর। তিনি মাকের্টিং বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়বাদী শিক্ষক ফোরাম, চবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, “এটি একটি ইন্ডিপেন্ডেন্ট পদ। তিনি ছুটিতে যাননি, এখানেই কর্মরত ছিলেন। বছরে দুই-একবার মিটিংয়ের সময় সেখানে যেতেন। এটি কোনো চাকরি নয়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তিনি একজন নিরপেক্ষ মানুষ বলা যায়।”

নতুন নিয়োগ পাওয়া ডিন প্রফেসর ড. আবদুর রহমানকে রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের। তবে অভিযোগের বিষয়টি তিনি নাকচ করে দেন। জানতে চাইলে প্রফেসর ড. আবদুর রহমান বলেন, “আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম শিপিং কর্পোরেশনের। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কোনো দল করি কি না। আমি বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্রেই ছিলাম, কোথাও যায়নি।”

জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “২০১৬ সালের পর তিনি সেখানে চাকরিতে আছেন কি না এ বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। আমি ব্যক্তিগতভাবে চাই না কোনো ফ্যাসিবাদী মানসিকতার ব্যক্তি দায়িত্বে থাকুক। তবে তিনি ফ্যাসিবাদী সমর্থক কি না, রেজিস্ট্রার হিসেবে আমি তা নিশ্চিত করে বলতে পারছি না।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত