খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্পাদক মোহাম্মদ নাজিমুল

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্পাদক মোহাম্মদ নাজিমুল

বাংলাদেশে উচ্চতর গবেষণার একমাত্র কেন্দ্র ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)’ -এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৯ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইবিএস’র অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুল হক।

আজ ৩১ জানুয়ারি (শনিবার) আইবিএস -এর সেমিনার কক্ষে এলামনাসদের মতামতের ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেন ড. সুলতানা নাজনীন। এর আগে বিগত কমিটির বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন আইবিএস’র প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবির ফাইন্যন্স বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, আইবিএস’র প্রফেসর ড. মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংক (পিএলসি) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম এবং রাবির ডেপুটি কন্ট্রোলার ড. মু. আখতারুজ্জামান চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পদক পদে রাবির দর্শন বিভাগের শিক্ষক ড. মো. মোতাসিম বিল্লাহ এবং রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহিম হোসেন।

কোষাধ্যক্ষ পদে আইবিএস’র সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, শিক্ষা সম্পাদক বগুড়া টিএমএসএস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মো. মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে রংপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউল আজম খান, সাংস্কৃতিক সম্পাদক রাবির আইআর বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ সেমন্তী এবং সাংগঠনিক সম্পাদক রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ্য অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা।

কমিটির সদস্য হিসেবে পদ পেয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অধ্যাপক ড. আবু তাহের, সরকারী বদরুন্নেসা কলেজের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম সবুজ, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাঈদ হোসেন, রাজশাহী কলেজের এআইএস বিভাগের শিক্ষক ড. মো. আহসানুজ্জামান, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু জোহা মো. জাস্টিসুল হায়দার।

এর আগে, গত ৩০ জানুয়ারি শুক্রবার প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী ও ১৫ তম ত্রি-বার্ষিক এলামনাই সম্মেলন উদযাপিত হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন কমিটি গঠিত হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা