খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৭ দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব

তাফান্নূম তাহসিন অর্পিতা, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৭ দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যচর্চার ধারাবাহিকতায় শুরু হয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে ‘১০ম বার্ষিক নাট্যোৎসব-২০২৬’।

সোমবার (২ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছে বিভাগীয় সূত্র।

উৎসবের উদ্বোধনী দিনে দুপুরে নতুন কলা ভবন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।

বিভাগ সূত্র জানায়, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় সাত দিনে মোট ১৪টি নাটক মঞ্চস্থ হবে। শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশের খ্যাতনামা নাট্যকারদের পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক নাটকও অন্তর্ভুক্ত রয়েছে।

উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ ওয়ালীউল্লাহ, বাদল সরকার, জ্যাঁ পল সার্ত্রে ও ক্যারিল চার্চিলের নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীল নাট্যকর্মও দর্শকদের জন্য উপস্থাপন করা হবে।

নাট্যোৎসবের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা এবং শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ৫০ টাকা।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হয় সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’ এবং রাত সাড়ে ৮টায় ক্যারিল চার্চিলের ‘টপ গার্লস’। এছাড়া উৎসবজুড়ে ‘চোখের বালি’, ‘প্রস্তাব’, ‘নকশী কাঁথার মাঠ’, ‘এবং ইন্দ্রজিৎ’ ও ‘কাজলরেখা’র মতো দর্শকপ্রিয় নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) কোনো নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে না। ৯ ফেব্রুয়ারি সমাপনী নাটকের মধ্য দিয়ে এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক পর্দা নামবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা