খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। আজ ০৩

 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  দুপুর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের শহিদ মীর মুগ্ধ তোরণের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-পরিচালক (জ.প্র.) গাজী আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক (অ.হি.) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, কর্মচারী সমিতির সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন ও আবু সালেহ শিকদার। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখা প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনালে উঠেছে শাহরাস্তি থানা কাবাডি দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শাহরাস্তি থানা কাবাডি দল মতলব দক্ষিণ থানা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহরাস্তি দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত মতলব দক্ষিণ থানাকে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে শাহরাস্তি থানা।

এদিকে শাহরাস্তি থানা দল ফাইনালে ওঠায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবে দলটি।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন