খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে দুই দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনে স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেকোনো একাডেমিক ডিসিপ্লিনের সাফল্য নির্ভর করে তার আউটকামের ওপর। গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব সক্ষমতা প্রকাশ করতে হবে এবং সেই কাজ হতে হবে বাস্তবমুখী ও দৃশ্যমান। তিনি ইনডিজেনাস ম্যাটেরিয়াল ব্যবহার এবং স্বল্প ব্যয়ে টেকসই ও সৃজনশীল স্থাপত্যকর্মের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে থিমেটিক ধারণা তৈরি করে মাল্টিডিসিপ্লিনারি কোলাবরেশনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ডিগ্রি শো শিক্ষার্থীদের একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে তাঁদের গবেষণা, চিন্তাভাবনা ও সৃজনশীলতার সমন্বিত প্রকাশ ঘটে। সমন্বিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, স্থাপত্য একটি সৃজনশীল ও সময়োপযোগী বিষয়। কালের পরিবর্তনের সঙ্গে পড়াশোনা, তথ্য ও প্রযুক্তির সুযোগ যেমন বেড়েছে, তেমনি প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও ধারাবাহিক পরিশ্রম অপরিহার্য। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও গ্র্যাজুয়েটরা তাঁদের দক্ষতা ও কাজের মাধ্যমে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। একই সঙ্গে তাঁদের সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

আরেক বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, স্থাপত্যের পরিসর অত্যন্ত বিস্তৃত। এটি কেবল নকশা বা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবনবোধ, চিন্তাধারা ও সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন নগর ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তিনি স্থাপত্যকে একটি গুরুত্বপূর্ণ মাল্টিডিসিপ্লিনারি গবেষণাক্ষেত্র হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ। এছাড়া বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে ’২০ ব্যাচের শিক্ষার্থী কান্তা অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থাপত্য ডিসিপ্লিনের বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-এর জন্য তিনজন শিক্ষার্থী এবং সার্টিফিকেট রিকগনিশন-এর জন্য দুইজন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন ও সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আর্ককেইউ ডিগ্রি শো-২০২৬ এ প্রদর্শিত ৪১ জন শিক্ষার্থীর থিসিসভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্মের মডেল ঘুরে দেখেন। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত