খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেটে নোভিসে শিরোপা জিতলো বুটেক্স ডিবেটিং ক্লাব

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেটে নোভিসে শিরোপা জিতলো বুটেক্স ডিবেটিং ক্লাব

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ (ইংরেজি)–এর নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দল। প্রতিযোগিতাটি ৩০ ও ৩১ জানুয়ারি দুইদিনব্যাপী এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের এম. এম. আলী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রুবানা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী এবং ডিন অব স্টুডেন্টস ড. ফাতেমা ম্যারি সিডোতাম।

চ্যাম্পিয়ন দলটির সদস্যরা হলেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের আরেক শিক্ষার্থী সাদ আল আশরাফি।

দেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত চার রাউন্ডের এই বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে বুটেক্স ডিবেটিং ক্লাব। ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বুটেক্স। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়।

ফাইনাল রাউন্ডে পারফরম্যান্সের জন্য মাহমুদুল হাসান নির্বাচিত হন ফাইনালের সেরা বিতার্কিক। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক হওয়ার সম্মান।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রকাশ করে মাহমুদুল হাসান বলেন, এই জয় আমাদের জন্য বিশেষ মুহূর্ত। এইউডব্লু-এর মাল্টিকালচারাল পরিবেশের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বুটেক্সের নাম সেরাদের সঙ্গে স্থান পেলে গর্ব লাগে। বাংলা বিতর্কে আমাদের পরিচিতি আছে, এবার ইংরেজি বিতর্কে এই সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচয় জানানোর স্বপ্নকে আরও এগিয়ে নেবে।

অনুজদের জন্য অনুপ্রেরণা তৈরি করতে চান বলে চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য সাদ আল আশরাফি বলেন, বুটেক্স ডিবেটিং ক্লাবের জন্য যেকোনো সাফল্য কেবল আনন্দের নয়, এটি পরম গৌরবের বিষয়। বাংলা প্রতিযোগিতায় বুটেক্সডিসির জয়গাথা নিয়মিত হলেও, ইংরেজি বিতর্কে পূর্বে উল্লেখযোগ্য সাফল্য ছিল না। ইংলিশ উইংয়ের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনা ছিল আমার লক্ষ্য। সেটা করতে পেরে আমি আনন্দিত এবং আশা করি এই সাফল্য অনুজদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা