ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মেরিটাইম ইউনিভার্সিটির

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলে মহান ভাষা আন্দোলনের শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। একই সাথে তারা মাতৃভাষার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।








আপনার মতামত লিখুন