খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ববি ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তুষার-আসাদ

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
ববি ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তুষার-আসাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সংগঠন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের (এমএসএ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ তুষার-কে সভাপতি ও আসাদুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হল রুমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং বার্ষিক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. সোহেল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা, সহকারী অধ্যাপক সুরজিত কুমার মন্ডল, সায়মা আফরিন লিজা ও প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ সভাপতি (সেমিনার ও কনফারেন্স) দ্বীপ রায়, সহ-সভাপতি (প্রশিক্ষণ ও উন্নয়ন) সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সেমিনার ও কনফারেন্স) এ.কে.এম যোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক (জাতীয় ও আন্তর্জাতিক) মনোয়ার শেখ, কোষাধ্যক্ষ সাবরিনা আলম, সহ-কোষাধ্যক্ষ মো. জোবায়েদ হোসেন সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার তন্নি, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাকিব রায়হান, প্রচার সম্পাদক জুবাইর আহমেদ,
সহ-প্রচার সম্পাদক মীর মোহাম্মদ নায়িব সানী, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক অভিজিৎ সাহা, সহ-মিডিয়া ও জনসংযোগ সম্পাদক তাসমিয়া রহমান, দপ্তর সম্পাদক মো. ইমন হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ আল নাইম
সহ-ক্রীড়া সম্পাদক মো. ইয়াসিন, আপ্যায়ন সম্পাদক মো. আরিফ হোসেন, উপ- আপ্যায়ন সম্পাদক আবির হোসেন তাজ মঞ্চ সাজসজ্জা সম্পাদক মারিয়া আক্তার, সহ মঞ্চ সাজসজ্জা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, লাইব্রেরিয়ান শুভাশীষ কর্মকার, সহকারী লাইব্রেরিয়ান আবিদ আব্দুল বারী, কার্যনির্বাহী সদস্য মো. রাব্বি ভূইয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বী রনি, কার্যনির্বাহী সদস্য ইমন ঘোষ,কার্যনির্বাহী সদস্য হাসনা আক্তার।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা