চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট কমপ্লেক্স, বিএনসিসি ভবন ও প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২২ ফেব্রুয়ারি ) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। সংশ্লিষ্টরা জানান, ভবন তিনটির নির্মাণকাজ এক বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন