খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক সংকটে বিপর্যস্ত গোবিপ্রবি: নিয়োগ স্থগিত রাখায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম হুমকিতে

তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
শিক্ষক সংকটে বিপর্যস্ত গোবিপ্রবি: নিয়োগ স্থগিত রাখায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম হুমকিতে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট বিরাজ করছে। এই পরিস্থিতিতে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। গণমাধ্যমে নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গত ২ ডিসেম্বর সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ জানায়।

নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ও ইউজিসির আপত্তি,
ইউজিসির চিঠিতে পছন্দের প্রার্থীকে নিয়োগে চাপ প্রয়োগ, বোর্ড সম্পন্ন হওয়ার আগেই রেজুলেশনে স্বাক্ষর গ্রহণ, আর্থিক অনিয়ম, কম যোগ্যতাসম্পন্ন প্রার্থী মনোনয়ন এবং লিখিত পরীক্ষা না নিয়ে নিয়োগ সম্পন্ন করার মতো একাধিক অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিনই নিয়োগপ্রাপ্ত বিভাগীয় প্রধান, ডিন ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ইউজিসিতে হাজির হয়ে দাবি করে—নিয়োগে কোনো অনিয়ম হয়নি।

তদন্ত কমিটি গঠন হলেও অগ্রগতি নেই

ইউজিসি সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি নিয়োগসংক্রান্ত অভিযোগ যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির কার্যক্রম শুরুতে ধীরগতির হওয়ায় আহ্বায়ক পরিবর্তন করে পুনরায় নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ—নিয়োগ স্থগিত রেখে দীর্ঘসূত্রতা তৈরি করায় সংকট আরও প্রকট হচ্ছে।

ইউজিসির বক্তব্য

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর—বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়টি। সেগুলোর সুরাহা না করে নতুন নিয়োগ অনুমোদন দেওয়া হলে কমিশনই প্রশ্নবিদ্ধ হবে। তদন্ত চলছে এবং প্রয়োজনে অভিযোগকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান তিনি।

উপাচার্যের পাল্টা বক্তব্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর বলেন, নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি, কেবল সুপারিশ পর্যায়ে রয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বোর্ডে উপস্থিত বিশেষজ্ঞ সদস্যদের পক্ষ থেকে কোনো আপত্তি ওঠেনি এবং ইউজিসিও লিখিত অভিযোগের কপি দেয়নি। দীর্ঘদিন ধরে অভিযোগবিহীন বোর্ডগুলোর নিয়োগও আটকে রাখা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষক সংকটে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে গোবিপ্রবিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি ২০ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে কর্মরত শিক্ষক রয়েছেন মাত্র ৩০৪ জন, যাদের একটি বড় অংশ আবার শিক্ষাছুটিতে রয়েছেন। ফলে বহু বিভাগে একজন বা দুজন শিক্ষক দিয়েই পাঠদান চালাতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং ভয়াবহ সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়োগ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত