খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে দায়িত্ব নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে — আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
সরকারকে দায়িত্ব নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে — আবু হানিফ

গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সরকারের কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ–এর উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, গণমাধ্যম আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ও গণতন্ত্র। ভবিষ্যতে যেন কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিক হামলার শিকার না হন, সে জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

সোমবার (২ মার্চ) বিকালে রাজধানীতে অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনে আয়োজিত শিল্প প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবীর, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কাজী হায়াৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আবু হানিফ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রকৃত চিত্র মানুষের সামনে তুলে ধরে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলা ও নিপীড়নের শিকার হন। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বহু সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমের মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে এবং স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ অন্তর্বর্তীকালীন সময়েই এসব প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আবু হানিফ বলেন, প্রথম আলোর ওপর হামলা মানে মুক্ত সাংবাদিকতার ওপর হামলা। অতীতে যেমন দৈনিক সংগ্রাম–এর সম্পাদকের ওপর হামলার নিন্দা জানানো হয়েছিল, তেমনি প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনাও সমানভাবে নিন্দনীয়।

তিনি অভিযোগ করেন, প্রায়ই দেখা যায় সাংবাদিকরা ক্ষমতাসীনদের রোষানলে পড়েন এবং তাদের দ্বারাই বেশি হামলার শিকার হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দায়িত্ব নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা