খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে বিডা–বেজা–পিপিপিএ–মিডার যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
বিনিয়োগ বাড়াতে বিডা–বেজা–পিপিপিএ–মিডার যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা

দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে চারটি প্রধান বিনিয়োগ প্রচার সংস্থা—বিডা, বেজা, পিপিপিএ ও মিডার জন্য যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

সোমবার বিডার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিডা, বেজা ও মিডার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী।

বৈঠকে তিনি বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা, দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাস্তবায়নমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ানো।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে স্থানীয় বিনিয়োগকারীদের সহায়তা দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা অব্যাহত থাকলেও দেশীয় বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে উৎসাহিত করা এবং যারা ইতোমধ্যে দেশে ব্যবসা পরিচালনা করছেন, তাদের কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা করা হবে।

জানা গেছে, ১৮০ দিনের এই রোডম্যাপ তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মোট ২৫টি উদ্যোগের মধ্যে অবকাঠামো শক্তিশালীকরণে রয়েছে ১৩টি উদ্যোগ (৫০ শতাংশ), বিনিয়োগ সহায়তা জোরদারে রয়েছে ৭টি উদ্যোগ (৩০ শতাংশ) এবং বিনিয়োগ উন্নয়নে রয়েছে ৫টি উদ্যোগ (২০ শতাংশ)।

অবকাঠামো শক্তিশালীকরণ খাতে বন্দর আধুনিকায়ন এগিয়ে নেওয়া, চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়ন, শিল্পপার্কে ‘রেডি-টু-ইউজ’ প্লট সম্প্রসারণ, ফ্রি ট্রেড জোন ও ডিফেন্স ইকোনমিক জোন বাস্তবায়ন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পিপিপি, বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের মাধ্যমে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জ্বালানি খাতেও বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিনিয়োগ সহায়তা খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বিনিয়োগকারীদের সেবা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পিপিপিএ—এই পাঁচটি সংস্থাকে একীভূত করার উদ্যোগ, বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের কার্যক্রম, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ গঠন এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ‘বাংলাবিজ’ নামে একক বিনিয়োগ সেবা প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি, বৃহৎ কৌশলগত বিনিয়োগকারীদের সমস্যা সমাধান এবং চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় চালুর বিষয়ও এই কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন খাতে দেশের শিল্প খাতের ম্যাপিং, অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলো থেকে নির্দিষ্ট খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ, ব্লু ইকোনমি উন্নয়নের অংশ হিসেবে গভীর সমুদ্রে মাছ ধরা, মেরিকালচার ও রপ্তানিমুখী চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং নতুন এফডিআই প্রণোদনা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

এই ২৫টি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা জোরদার এবং ভবিষ্যৎ বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরির মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত