ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
বাগেরহাট সদর উপজেলা-এ ঈদ উপলক্ষে প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনসাফ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ডাকসু নেতা বেলাল হোসাইন অপু।
বৃহস্পতিবার সকাল ১০টায় খানজাহান আলী আদর্শ আলিম মাদরাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, ইনসাফ সংগঠনের মাধ্যমে বাগেরহাটে সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করা হচ্ছে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ইনসাফের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইনসাফের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসাইন অপু। তিনি বলেন, সংগঠনটি বাগেরহাট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে জেলার পাশাপাশি সারাদেশে এ কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফের সাধারণ সম্পাদক শেখ জুবায়ের। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ শরিফুল ইসলাম গাজীসহ সংগঠনের উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইনসাফ একটি সামাজিক সংগঠন, যা বাগেরহাটে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।








আপনার মতামত লিখুন