খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি রূপান্তরে তরুণদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
জ্বালানি রূপান্তরে তরুণদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

সবুজ জ্বালানি অলিম্পিয়াডে অতিথিদের সাথে অংশগ্রহণ কারীদের একাংশ।

তরুণ প্রজন্মকে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

তিনি বলেন, দেশের বর্তমান জ্বালানি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, বাস্তবসম্মত ও প্রায়োগিক জ্ঞান অর্জন জরুরি।

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুরু হয়েছে দুইদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, টেকসই জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তা এবং বহুমাত্রিক জ্ঞান অর্জনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি বলেন, ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর মোট লোকসান প্রায় ২ লাখ ৬৭ হাজার ৭৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকার ভর্তুকি হিসেবে দিয়েছে প্রায় ১ লাখ ৭৭ হাজার ৩৮৭ কোটি টাকা। ভর্তুকি দেওয়ার পরও বিপিডিবি’র প্রকৃত নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার ৩৯৭ কোটি টাকা, যা জ্বালানি খাতে টেকসই রূপান্তরের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, পাওয়ার সেলের উপ-পরিচালক সেলিম উল্লাহ খান, ডিরেক্ট রিনিউএবল এনার্জি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো সময়ের দাবি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। তিনি বলেন, সবুজ জ্বালানি অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের জন্য জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

আয়োজকরা জানান, ২০২৫ সালে দেশে প্রথমবারের মতো ১৫০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৯০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এ দেশের ১৪৭টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তিন ধাপের বাছাই পর্ব শেষে সেরা ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের চূড়ান্ত পর্ব।

উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে সহ-আয়োজক হিসেবে রয়েছে একশনএইড, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেড, ল-ইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, রি-গ্লোবাল, জেট-নেট বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ প্রায় ৩২টি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা