খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিইউপি একাডেমিক ভবনে এসির শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

বিইউপি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
বিইউপি একাডেমিক ভবনে এসির শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন— আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)। তারা সবাই এসি মেরামতের কাজ করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এসিতে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। ড্রেসিং শেষ হলে দগ্ধের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, বিইউপির একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই চারজন দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনালে উঠেছে শাহরাস্তি থানা কাবাডি দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শাহরাস্তি থানা কাবাডি দল মতলব দক্ষিণ থানা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহরাস্তি দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত মতলব দক্ষিণ থানাকে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে শাহরাস্তি থানা।

এদিকে শাহরাস্তি থানা দল ফাইনালে ওঠায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবে দলটি।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন