খুবির ‘নৈয়ায়িক’-এর নতুন সভাপতি নওরীন, সম্পাদক মীম

খুলনা বিশ্ববিদ্যালয়-এর বিতর্ক বিষয়ক সংগঠন ‘নৈয়ায়িক’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নওরীন হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন জান্নাতুল ফেরদৌস মীম।
বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইসুল ইসলাম সৌরভ, তামান্না তন্নী ও আবু বকর সিদ্দিক সুমন, সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহাজাদা, ডিবেট কাউন্সিলর হিসেবে রয়েছেন মো. নূর আলম এবং সহকারী ডিবেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন আরাফাত রহমান, আফসানা জান্নাতি অনন্যা ও তৌফিক সরকার ভুবন। ইংরেজি শাখার পরিচালক প্রমা বণিক এবং সহকারী পরিচালক হিসেবে রয়েছেন মাহমুদ হাসান অভী, মুজাহিদ ইসলাম অর্ণব ও মো. ইসমুহি ঈসা, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্ষা এবং সহকারী কোষাধ্যক্ষ অর্ঘ্য জ্যোতি মোহলি, সাংগঠনিক সম্পাদক মাধুরী চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক অপরাজিতা সিদ্দিকা, দপ্তর সম্পাদক সৌরভ রায় ও রাফিদ ফয়সাল কাব্ব এবং সহকারী দপ্তর সম্পাদক আর এস রাফসান, প্রকাশনা সম্পাদক আল আমিন এবং সহকারী সম্পাদক মনতাকা পরশ, মিডিয়া সম্পাদক মো. শামীম আহমেদ লিওন এবং সহকারী সম্পাদক রাফিয়া হক, অনুষ্ঠান সম্পাদক নাঈমুল হোসেন রামিম এবং সহকারী সম্পাদক রুকাইয়া আফিয়া নেহা, খালিদ হাসান ও মোস্তফা মিম খাতুন, প্রদর্শনী বিষয়ক সম্পাদক দিয়া তাবাসসুম এবং সহকারী সম্পাদক মনতাকা পরশ ও মো. ঈসা খান, ডাটা ও লজিস্টিকস সম্পাদক চিংলামং মারমা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তাসিন এবং সহকারী সম্পাদক নওশীন ফারজানা, লাইব্রেরি সম্পাদক হিসেবে রয়েছেন রাফিয়া মিম।
উল্লেখ্য, ‘নৈয়ায়িক’ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেশার্স ডিবেট লিগ আয়োজন করে।
পাশাপাশি আন্তঃডিসিপ্লিন, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় দিবসে মুক্তমঞ্চ বিতর্ক আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে যুক্তিবাদী চিন্তা ও মতপ্রকাশের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্ববিদ্যালয়ের বাইরেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনটির রয়েছে বিভিন্ন অর্জন ও স্বীকৃতি।







আপনার মতামত লিখুন