খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বেড়েছে সবজির দাম, বাড়তি খরচে চাপে ক্রেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
রাজধানীতে বেড়েছে সবজির দাম, বাড়তি খরচে চাপে ক্রেতারা

ছবি: সংগ্রহীত।

রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজিই এখন কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, জ্বালানির সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে যাওয়াই দাম বাড়ার প্রধান কারণ।

আজকের বাজারদর (প্রতি কেজি/পিস)
বেগুন: ৮০ টাকা
বরবটি: ১০০ টাকা
ঝিঙ্গা: ৮০ টাকা
পেঁপে: ৬০ টাকা
চিচিঙ্গা: ১০০ টাকা
করলা: ১০০ টাকা
মুলা: ৫০ টাকা
শসা: ৬০ টাকা
শিম: ৮০ টাকা
পটল: ১০০ টাকা
ঢেঁড়স: ৮০ টাকা
কাঁচা মরিচ: ১২০–১৪০ টাকা
টমেটো: ৫০ টাকা
মিষ্টি কুমড়া: ৫০ টাকা
বাঁধাকপি: ৪০ টাকা (পিস)
ফুলকপি: ৪০–৫০ টাকা (পিস)
কচুর লতি: ৮০ টাকা
লাউ: ৭০–৮০ টাকা (পিস)
সজিনা: ৮০–১০০ টাকা
কলা: ৪০ টাকা (হালি)

ক্রেতাদের ভোগান্তি

শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দামই বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

বিক্রেতাদের ব্যাখ্যা

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা রাশেদ শিকদার জানান, পাইকারি বাজারে দাম বেড়েছে মূলত জ্বালানির খরচ বাড়ার কারণে। পাশাপাশি অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে।

সামনে কী হতে পারে

বিক্রেতাদের আশা, নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমে আসতে পারে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’