খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চবিসাসের নিন্দা

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চবিসাসের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটসংলগ্ন রেলক্রসিং এলাকায় সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাহিন সরকার আবিরসহ একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ এপ্রিল) দপ্তর ও প্রচার সম্পাদক রাব্বি হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬–৭ জন শিক্ষার্থী ইসলামিয়া হোটেলে খাবার শেষে ক্যাম্পাসে ফেরার পথে রেলক্রসিং এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ৩ নম্বর বাসে উঠতে গেলে স্থানীয় ইমন ও তার সহযোগীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় , যা পরে উত্তেজনায় রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আবির গুরুতর আহত হয়ে বাম হাতে প্রচণ্ড ব্যথা পান। এ ঘটনায় মাস্টার্সের শিক্ষার্থী আলিমুল শামীম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান ফরহাদ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আশিকুর ইসলাম গুরুতরভাবে আহত হন।

চবিসাস নেতৃবৃন্দ বলেন, এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়; বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করা কোনো অপরাধ নয় বরং এটি গণমাধ্যমের মৌলিক দায়িত্ব। এ ধরনের হামলা প্রমাণ করে, অপরাধীরা সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করতে চায়।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি ও সময়োপযোগী দাবি। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত দৃশ্যমান, কার্যকর এবং টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চবিসাস নেতৃবৃন্দ অবিলম্বে জড়িত সকল হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’