খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র রাজাকারদের বলবো আপনারা জুনিয়র রাজাকারদের সামলান: রাবি ছাত্রদল সভাপতি

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
সিনিয়র রাজাকারদের বলবো আপনারা জুনিয়র রাজাকারদের সামলান: রাবি ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা দেশের নারী জাতিকে সম্মান করে না সেই সকল সিনিয়র রাজাকারেরা- আপনারা আপনাদের জুনিয়র রাজাকারদের সামলান। এদেরকে থামাতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রসমাজ এই সকল জুনিয়র রাজাকারদের বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঠাঁই দেবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

এসময় ছাত্রদল সভাপতি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে দেশে একটি মুনাফেকি জাতি উন্মোচিত হয়েছে যারা ধর্মের লেবাস পরে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ সিনিয়র রাজাকারদের পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিল। জুনিয়র রাজাকারদের বলতে চাই, তোমরা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসো, না হলে তোমাদেরকেও পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।

এসময় বিক্ষোভ মিছিলে তাদের ‘গুপ্ত রাজনীতি, চলবে না, চলবে না’, ‘শিবিরের সন্ত্রাসী রুখে দাও, ছাত্রসমাজ’, ‘গুপ্তদের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘শিবিরের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘জামায়াত-শিবির, জামায়াত-শিবির—গুপ্ত, গুপ্ত’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাই আহত কেন, চুম্মা শফিক জবাব দে’, ‘ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, চলবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘আমরা ইতোমধ্যে লক্ষ করেছি বাংলাদেশবিরোধী এবং যাদের কোনো নিজস্ব পরিচয় নেই, সেই পরিচয়বিহীন নেতৃত্বগুলো আমাদের মধ্যে ঢুকে বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কঠোরভাবে বলতে চাই আপনারা কিন্তু এখন সরকারি দলের ওই ফ্যাসিস্টের সঙ্গে নেই, এখন বিরোধী দলে আছেন সুতরাং বিরোধী দলের মতো আচরণ করুন। তাহলে আপনাদের জন্য আমাদের সহানুভূতি থাকবে। কিন্তু কোনো অন্যায় করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো আঘাত হানলে বাংলাদেশের ভাগ্যের যদি কোনো উন্নয়নের কাজে বাধা দিলে আপনাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সভাপতি, সহ-সভাপতি, হল শাখার সভাপতিসহ বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা