খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় তারা সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবী জানান।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সহ সভাপতি নুর আলম, রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করুন।”

প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন,
“আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে সাংবাদিকদের ওপর হামলার যে পরিণতি হয়েছে, একই পথে চললে একই পরিণতি ভোগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল কর্মীদের স্থায়ী বহিষ্কার এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জানি জানাচ্ছি।”

ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদল কর্তৃক ন্যাক্কারজনক হামলা বিগত সময়ের ফ্যাসিবাদের যে নজির স্থাপন ছিল, সেই নজিরকে আবারও তারা দেখিয়ে দিয়েছে। বিগত সময়ে ফ্যাসিবাদী শাসনে সাংবাদিকদের কলমকে যারা রুখে দিতে চেয়েছিল, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, তাদের পরিণতি ভালো হয় নাই। নিকট অতীতে ৫ই আগস্টে ফ্যাসিবাদী শাসনকে সমূলে উৎপাটন করে এই তরুণ ছাত্র সমাজ রুখে দিয়েছিল। আপনারা যদি ক্ষমতার সদ্ব্যবহার করতে না পারেন তাহলে আগামী দিনেও তরুণরা আপনাদেরকে রুখে দিতে পিছপা হবে না।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা, বর্বরোচিত যেসব কর্মকাণ্ড ইতোমধ্যে ঘটে গেছে আপনারা যদি অতিসত্বর এসব কর্মকাণ্ড থেকে বিরত না হন, ভবিষ্যতে আপনাদের পরিণতি ভালো হবে না। আমি ছাত্রদলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তাদের বিপথগামী যেসব নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর আক্রমণ করেছে, ছাত্রদল অতিসত্বর তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করবে। ​এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, অতিসত্বর হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর ছাত্রদল হামলা চালায়। এতে ১০-১২ জন সাংবাদিক আহত হন। পরে ভুক্তভোগী সাংবাদিকরা শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে বলে জানা যায়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা