খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের কল্যাণে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণ সেবার আয়োজন করলো রাকসু

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
শিক্ষার্থীদের কল্যাণে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণ সেবার আয়োজন করলো রাকসু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাকসুর নিজস্ব কনফারেন্স রুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদকের উদ্যোগে ১২ টি হলে(ছেলে-মেয়ে), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে শিক্ষার্থীরা এই ফার্স্ট এইড বক্স দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান চিকিৎসক মহোদয়ের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর উদ্যোগে জরুরি মুহূর্তে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ওয়েলফেয়ারমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের স্বাভাবিক দায়িত্ব। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে এই প্রাথমিক চিকিৎসা তাদের জন্য সহায়ক হবে।

এসময় তিনি ছাত্র সংসদের প্রতিনিধিদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, আমাদের আজকের দেওয়া প্রাথমিক চিকিৎসা বক্স বৃহৎ কোন চিকিৎসায় কাজে না আসলেও হঠাৎ যদি কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে তার প্রাথমিক সেবা নিশ্চিত করার জন্যই আজকের আয়োজন। আজকের এই আয়োজন থেকে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পেরেছি। হল সংসদ ও রাকসুর মূল কাজ হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক দিক খেয়াল রাখা।

এ বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেবা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ আসে যে তারা ঠিকমতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছে না। আমরা রাকসুর প্রথম ও দ্বিতীয় অধিবেশনেও বিষয়টি উত্থাপন করেছি। সভাপতি জানিয়েছেন, বাজেটের ব্যবস্থা করা সম্ভব হলেও বিষয়টি বেশ সংবেদনশীল। মেডিকেল উন্নত করা হলেও কোনো দুর্ঘটনা ঘটলে ভাঙচুরের ঝুঁকি থাকে।

নিরাপত্তার অভাবে ভালো মানের ডাক্তাররা এখানে কাজ করতে আগ্রহী নন, কারণ তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এই পরিস্থিতিতে এখন প্রাথমিকভাবে একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার সব ধরনের উপকরণ থাকবে।

উল্লেখ্য, রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন, রাকসুর এজিএস এসএম সালমান সাব্বির, রাকসুর সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান ও বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা