ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ, লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা
ছবি- সংগ্রহীত।
বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪০ টাকা এবং খোলা (লুজ) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন এই মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।







আপনার মতামত লিখুন